পদ্মার পাড়ে লাখ লাখ ভক্তের ঢল। চারদিকে , ভজন, আরতি আর প্রার্থনা। কেউ এসেছেন দূরদেশ থেকে, কেউ দেশের বিভিন্ন প্রান্ত পেরিয়ে। সবার গন্তব্য রাজশাহীর গোদাগাড়ীর ঐতিহাসিক খেতুরীধাম। প্রেম ও ভক্তির সাধক ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি উপলক্ষে তিন দিন ধরে এখানে বসেছিল লাখো মানুষের মিলনমেলা।আজ শনিবার ধর্মীয় আচার, কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে ঐতিহ্যবাহী এ মহোৎসব।গত বৃহস্পতিবার রাত ৮টায় অধিবাস কীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরদিন শুক্রবার সকালে নগরসংকীর্তন ও শ্রীল নরোত্তম দাস ঠাকুরের মহাঅভি...