হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের বিষয়টিকে ইরানের এখন গোল্ডেন উইপন বা মূল্যবান অস্ত্র হিসেবে দেখছে। এর জন্য তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়াতেও প্রস্তুত। এমনকি যে পারমাণবিক কর্মসূচির জন্য ইরান দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সহ্য করেছে, তার চেয়েও এই প্রণালির নিয়ন্ত্রণ এখন দেশটির কাছে বড় অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে।ইরানের কাছে এই বিষয়টি এতটাই কেন্দ্রবিন্দুতে রয়েছে যে চলতি সপ্তাহে তেহরানের অনুমতি ছাড়া হরমুজ অতিক্রম করতে যাওয়া জাহাজগুলোর ওপর গুলি করা হয়েছে। এর ফলে যু...