ইরানের দক্ষিণ উপকূলের কেশম দ্বীপে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সোমবার গভীর রাতে অল্প সময়ের ব্যবধানে কয়েকটি বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা সংস্থাটিকে বলেছেন, বিস্ফোরণের সময় দ্বীপটির আকাশে দুটি উড়োজাহাজ উড়তে দেখেছেন তারা।আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতেও বিস্ফোরণ...