হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনুপস্থিত এক চিকিৎসককে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এক ফার্মাসিস্টকে বদলির আদেশও তিনি দিয়েছেন। কোনো ধরনের ঘোষণা ছাড়াই আজ শনিবার দুপুরে হবিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। প্রায় আড়াই ঘণ্টা হাসপাতাল ঘুরে দেখেন তিনি। হাসপাতালের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী জানতে পারেন, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান ছুটি না নিয়েই পাঁচ বছ...