প্রিয়
প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
মাস কয়েক আগে জনগণের ভোগান্তি কমাতে ফুটপাতে এক বিশাল উচ্ছেদ অভিযান চালিয়েছিলেন। দৃশ্য যা দেখেছিলাম, তা টালিউড নায়ক মিঠুন চক্রবর্তীর ‘ফাটাকেষ্ট’ সিনেমার কাছাকাছি। ভাবলাম, আপনার টিম রাতারাতি সড়ক বদলে দেওয়ার স্বপ্নে বিভোর। গুলিস্তানে ফ্রি স্পেস পাব, এটা প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম। যদিও অতীতে বহু তোড়জোড় দেখেছি। দুদিন পর সব আগের জায়গাতেই ফিরে এসেছিল। তবে এবার ‘ভানুমতীর খেল’ হকার কার্ডের কাছে ধরা খেয়ে গেলাম। হকার কার্ড আমাদের কাছে হয়ে উঠল মুক্ত ফুটপাতের চাব...