রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় এক স্টিল মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতের নাম সোলেমান দেয়ান (৪৩)। তিনি মুন্সীগঞ্জ জেলার সদর থানার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের আব্দুল মজিদ দেওয়ানের ছেলে।নিহতের শ্যালক লিটন বেপারী জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় সোলেমান মুন্সীগঞ্জ থেকে এক পরিচিত স্ট্রোক রোগীকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করাতে যান। রোগীকে হাসপাতালে ভর্তি করার পর তিনি বাড়ির উদ্দেশে রওনা দ...