ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট
সিরিজে ভরাডুবির পর এবার আইসিসির শাস্তির মুখে পড়ল পাকিস্তান ক্রিকেট দল। বার্মিংহামে
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্লো ওভার-রেটের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে বড় অঙ্কের ১১টি পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
পাকিস্তানের পয়েন্ট ছিল ১৬, এখন সেটা কেবল ৫।
ইংল্যান্ড সফরে গিয়ে তিন
ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। লিডসে সিরিজের প্রথম
ম্যাচে ইনিংস ও ১০৩ রান, লর্ডসে দ্বিতীয় ম্যাচে ১৯৪ রান এবং এজবাস্টনে...