জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ৯টায় জাদুঘরের ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাদুঘর উদ্বোধন হলেও জনসাধারণের জন্য এটি খুলছে না আজ। আগামীকাল বৃহস্পতিবার থেকে জুলাই স্মৃতি জাদুঘর সাধারণের জন্য খোলা থাকবে বলে মঙ্গলবার জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বুধবার সাংব...