বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) উদযাপন করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, স্মৃতিচারণা, বিশেষ মোনাজাত এবং শহীদ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিইউপির বিজয় অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণা অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাদের আত্মত্যাগের স্মরণ এবং জাতীয় ইতিহাসে এই গ...