রাজধানীর
সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে মিতুল (২০) নামে স্বেচ্ছাসেবক দলের এক
কর্মীর। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনায় ১০ জনকে আটক করেছে সূত্রাপুর থানা
পুলিশ।
শনিবার রাত সাড়ে
১০টার দিকে চিত্তরঞ্জন এভিনিউয়ের ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলায় ঘটে এ সংঘর্ষের
ঘটনা। পরে সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের
নেতাকর্মীরা।
সূত্রাপুর থানার
এসআই শুভ বাড়ই জানান, পূর্বের একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুই পক্ষের মধ্যে আবারও
সংঘর্ষ হয়। এতে নিহত হয়েছেন মিতুল।...