টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আউয়াল শফিক (৪০) নামে এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত আউয়াল শফিক উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে। তিনি যাদবপুরে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মস্থল যাদবপুর থেকে ইপিআইয়ের (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আউয়াল শফিক। নলুয়া বাজারের পশ্চিম পাশে...