রংপুরের হাজিরহাটে এক সাক্ষীর বাড়িতে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী।ওই সাক্ষীর নাম ইমরুল কায়েস মামুন। তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলার অন্যতম সাক্ষী ও ওয়ারেন্ট অফিসার।পুলিশ জানায়, রবিবার রাত ১০টার দিকে হাজিরহাট এলাকায় ইমরুল কায়েস মামুনের বাড়িতে কাফনের কাপড় পাঠানোর খবর...