রাজধানীর মিরপুরের শাহ
আলী শপিং কমপ্লেক্সের দুটি জুয়েলারি দোকান থেকে চুরি হয়েছে ২৫৯ ভরি স্বর্ণালংকার।
শনিবার রাত থেকে রবিবার ভোরের মধ্যে হয়েছে এ চুরি । ঘটনার পর থেকে আত্মগোপনে
রয়েছেন মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী। পুলিশের প্রাথমিক ধারণা, পরিকল্পিত এ চুরির
ঘটনায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে।
পুলিশ জানায়, দারুস
সালাম থানাধীন শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার আল রাজ্জাক জুয়েলার্স থেকে
২০০ ভরি এবং এ হোসেন জুয়েলার্স থেকে ৫৯ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
রবিবার রাতে দারুস সালাম
থানার ওসি মো....