চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৬ দশমিক ১০ শতাংশ বেড়ে ১ হাজার ৫৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ রপ্তানির পরিমাণ ছিল ৯৯৭ কোটি ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ৬১ কোটি ডলার। তবে এই প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে সোয়েটার, ট্রাউজার ও টি-শার্টের মতো মৌলিক পোশাক থেকে। বিপরীতে, উচ্চমূল্যের পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি ছিল সীমিত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, প্রথম...