দুটি স্পোর্টিং
ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। মাঠ তৈরি, প্রচারসহ সব প্রস্তুতি
শেষ হয়েছিল, খেলোয়াড়রাও ছিলেন পুরোপুরি প্রস্তুত। কিন্তু আগের রাতে জানা গেল, মাঠে
গড়াচ্ছে না বল। কারণ ম্যাচটি ছিল ক্লাব দুটির মেয়েদের মধ্যে। আর মেয়েদের ফুটবলে হতে
পারে ‘নাচানাচি’, হতে পারে ‘অশ্লীলতা’;
যা দেখলে স্থানীয় যুবকদের নষ্ট হতে পারে ‘চরিত্র’। এসব কারণ দেখিয়েই ম্যাচের বিরোধিতা
করা হয়েছে, ফলে স্থগিত হয়েছে সেটি।
সুনামগঞ্জের
দিরাই উপজেলায় ঘটেছে এসব ঘটনা। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় দিরাই উপ...