স্পেনে উচ্চগতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, রেল চলাচল নিয়ন্ত্রণকারী কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির পর মানুষের ভুল সিদ্ধান্তের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।স্থানীয় সময় বুধবার টলেডো প্রদেশের উর্দা শহরের কাছে মাদ্রিদ-সেভিল উচ্চগতির রেলপথে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রেন পেছন থেকে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনে সজোরে ধাক্কা দেয়।চলতি বছর স্পেনে এটি তৃতীয় প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘আজ স্পেন শ...