যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের স্থলপথে সরবরাহের রুটগুলো বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে। এর মাধ্যমে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলো ঘিরে কয়েক মাস ধরে চলা নৌঅবরোধ আরও বিস্তৃত করা হচ্ছে।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান তদারকির দায়িত্বে থাকা সেন্টকম শনিবার জানিয়েছে, ইরান যাতে স্থলপথ ব্যবহার করে উন্নত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পরিবহন করতে না পারে, সে জন্য একটি নতুন টাস্কফোর্স গঠন করা হয়েছে।সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বললেন, ‘টাস্কফোর্স আয়রন...