আহ্নিক গতির চেয়েও দ্রুত ঘুরে যাচ্ছে প্রযুক্তির দুনিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও বায়োটেকনোলজির মতো বিষয়ে যারা এগিয়ে, তারাই বসার সুযোগ পাচ্ছে অর্থনীতির ভিআইপি আসনে। চাকরি হোক বা ব্যবসা, এগিয়ে থাকার প্রধান রসদ এখন স্টেম— সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিকস। পৃথিবী টিকে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত নামের চার খুঁটির ওপর। এই চারের সমন্বিত ব্যবহারিক শিক্ষাকে রাষ্ট্রীয় উদ্যোগে জরুরি চাহিদা বানিয়ে গোটা শিক্ষাব্যবস্থার খোলনলচে বদলে ফেললে কেমন উন্নতি করা যায়, সেটা...