বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও এনসিসি ব্যাংকের নেতৃত্বে ৩৮টি
তফসিলি ব্যাংকের সহযোগিতায় ‘স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফেনী জেলা শিল্পকলা
একাডেমি অডিটরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক
দেবাশীষ রায় সম্মেলনের উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. নুরুল হকের
সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আঞ্চলিক প্রধান গিয়াস উদ্দিন
আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম রেজাউল করিম, এনসিসি...