শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৭ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির
এক পরিচালক। বর্তমান বাজারদর অনুযায়ী এসব শেয়ারের মূল্য ৩৮ কোটি ৩৪ লাখ টাকার বেশি।
কোম্পানিটির পরিচালক রত্না পাত্র এ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, রত্না পাত্র স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মোট
১৭ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন। কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বশেষ বাজারদর ২১৯.১০...