হালকা শীতে গরম পানিতে গোসল করতে কার না ভালো লাগে! আবার পরিপাটি থাকতে অনেকেই নিয়মিত হেয়ার স্টাইলিং টুলস ব্যবহার করেন। কিন্তু হঠাৎ যদি খেয়াল করেন মাথার ত্বক অতিরিক্ত টানটান লাগছে, চুলকাচ্ছে এবং সাদা খুশকি ঝরছে— তখন বুঝতে হবে স্ক্যাল্পে আর্দ্রতার ঘাটতি দেখা দিয়েছে।অতিরিক্ত গরম পানি, আবহাওয়া, কড়া রাসায়নিক বা বয়সের কারণে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। সুন্দর ও স্বাস্থ্যকর চুলের প্রধান শর্তই হলো সুস্থ স্ক্যাল্প। তাই মুখের মতো মাথার ত্বকেরও প্রয়োজন বাড়তি যত্ন। দৈনন্দিন রুটিনে সামান্য কিছু পরিবর্তন এন...