সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।এতে বলা হয়েছে, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি সংশোধন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচ...