লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে দখলের অভিযোগ উঠেছে। সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে মাঠের আয়তন কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।বিদ্যালয় সংশ্লিষ্ট ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সদর উপজেলায় ধর্মপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় স্থানীয় আব্দুল আলীর কাছ থেকে ১২ শতাংশ জমি এওয়াজ-বদল (জমি বিনিময়) এবং আরও ৫ শতাংশ জমি বিদ্যালয়ের...