ভারতীয় ক্রিকেট ইতিহাসে
গ্রেগ চ্যাপেলের আমলকে সবচেয়ে অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করে থাকেন অনেকেই। তাদেরই
একজন সাবেক স্পিনার হরভজন সিং। ২০০৫ সালে চ্যাপেলের কোচিংয়ে ভারতীয় দলের ড্রেসিংরুমে
যে চরম অশান্তি ও কোন্দল তৈরি হয়েছিল, তার উদ্দেশ্য ছিল নাকি অস্ট্রেলিয়া দলকে সুবিধা
দেওয়া! এজন্যই নাকি শক্তিশালী ভারতীয় দলকে ভেতর থেকে ভেঙে ফেলতে চেয়েছিলেন চ্যাপেল!
সম্প্রতি প্রখর গুপ্তর
পডকাস্টে ভারতের এই কিংবদন্তি অফ-স্পিনার গ্রেগ চ্যাপেলের সেই বিতর্কিত সময় নিয়ে এমন
সব বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন...