দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে বগুড়া, পঞ্চগড় ও কিশোরগঞ্জে ৪৮০ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশের এসআর রিনিউএবল এনার্জি লিমিটেড ও চীনের ঝেজিয়াং চিন্ট নিউ এনার্জি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের মধ্যে যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।সম্প্রতি ঢাকায় এসআর রিনিউএবল এনার্জি লিমিটেডের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী ও চীনা প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি গান প...