ইরান যুদ্ধে নতুন করে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই রিয়াদ ও ওয়াশিংটন কূটনৈতিক সমন্বয় জোরদার করার জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ফোনে কথা বলেছেন। স্থানীয় সময় শুক্রবার এক টেলিফোন আলাপে ট্রাম্প আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক চলাচল এবং চলমান যুক্তরাষ্ট্র-ইরান যোগাযোগ নিয়ে সৌদি নেতার সঙ্গে আলোচনা করেছেন।সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বিভিন্ন খাতে সম্পর্ক জোরদার করার উপায় পর্যালোচনা করেছেন। তারা ওয়াশিংটন ও তেহরানের...