সৌদি আরবে নিহত এক নবদম্পতির মৃত্যুর বিচার চেয়ে বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করা হয়েছে— এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।তবে যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত দাবিটি সত্য নয়। ভিডিওটি কোনো সৌদি দূতাবাসের সামনের বা দম্পতি হত্যার প্রতিবাদের ঘটনা নয়; এটি মূলত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত একটি বিক্ষোভ মিছিলের ভিডিও।কী দাবি করা হচ্ছে?গত ২০ অক্টোবর ‘@GFNIND...