Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভের দাবির ভিডিওটি জামায়াতের মিছিলের

আগামীর সময় ফ্যাক্ট চেক
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৪:০২
সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভের দাবির ভিডিওটি জামায়াতের মিছিলের

ছবি: আগামীর সময়

সৌদি আরবে নিহত এক নবদম্পতির মৃত্যুর বিচার চেয়ে বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করা হয়েছে— এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

তবে যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত দাবিটি সত্য নয়। ভিডিওটি কোনো সৌদি দূতাবাসের সামনের বা দম্পতি হত্যার প্রতিবাদের ঘটনা নয়; এটি মূলত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত একটি বিক্ষোভ মিছিলের ভিডিও।

কী দাবি করা হচ্ছে?
গত ২০ অক্টোবর ‘@GFNIND’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়— ‘সৌদি আরবে নিহত এক নবদম্পতির মৃত্যুর বিচার চেয়ে বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে প্রতিবাদকারীরা’।

ভিডিওতে দেখা যায়, একটি সুনির্দিষ্ট ব্যানার হাতে অনেক মানুষ মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ব্যানারে স্পষ্টভাবে লেখা রয়েছে— ‘মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মিছিল’ এবং তাতে তারিখ লেখা ছিল ‘৩ অক্টোবর ২০২৬’। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৫ লাখ ৩১ হাজার ৭০০ জন দেখেছেন, ২ হাজার ৫০০টি প্রতিক্রিয়া পড়েছে এবং ৬২৬ বার শেয়ার করা হয়েছে।

আসল ঘটনা কী?
দাবিটির সত্যতা যাচাইয়ে ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘BDLive24’ নামের পেজে গত ৩ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ‘বিমানবন্দরে হয়রানি কেন, প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে জবাব চাইলেন জামাতের নেতারা’ শিরোনামের ওই ভিডিওটির শুরুর দৃশ্যের সাথে ভাইরাল ভিডিওটির মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তি, ব্যানার ও আশপাশের পরিবেশের হুবহু মিল রয়েছে।

অধিকতর অনুসন্ধানে ৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত মূল ভিডিওটি পাওয়া যায়। ‘একনজরে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল’ শীর্ষক ওই ভিডিওর সাথে ছড়ানো ভিডিওটি সম্পূর্ণ মিলে যায়।

প্রথম আলোসহ মূলধারার গণমাধ্যমের ৩ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ২ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে ৩ অক্টোবর ঢাকা মহানগরী জামায়াত বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে, যা পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব ও হাইকোর্ট মোড় হয়ে মৎস্য ভবনে গিয়ে শেষ হয়। ছড়ানো ভিডিওটি ওই পথসভারই অংশ।

অতএব, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওর দাবিটি ভুয়া। জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় আয়োজিত জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক মিছিলের ভিডিওকে সৌদি আরবে নিহত নবদম্পতির বিচারের দাবিতে সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ বলে অপপ্রচার চালানো হচ্ছে।

সৌদি আরবনবদম্পতিসৌদি দূতাবাসআখতারুজ্জামান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা