মিখাইল গর্বাচেভ। সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা। পেয়েছেন অটো হান পিস মেডেল, নোবেল শান্তি পুরস্কার, এমনকি প্রথম রোনাল্ড রিগ্যান ফ্রিডম অ্যাওয়ার্ডও। এত-শত পুরস্কার বিজয়ীর সবচেয়ে চমকপ্রদ পুরস্কারটি বোধ হয় তার গ্র্যামি অ্যাওয়ার্ডটি। ২০০৪ সালে ‘পিটার অ্যান্ড দ্য উলফ’ রেকর্ডিংয়ে কণ্ঠ দেওয়ার জন্য তিনি জেতেন বেস্ট স্পোকেন অ্যাওয়ার্ড অ্যালবাম ফর চিলড্রেন। তার পুরস্কারের তালিকায় গ্র্যামিটাই সম্ভবত সবচেয়ে অপ্রত্যাশিত এন্ট্রি!