স্বর্ণের মজুত দ্রুত বাড়াচ্ছে চীন। এর পেছনে বড় একটি কারণ হলো মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানো। একই সঙ্গে আর্থিক ও ভূরাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষা পাওয়াও এর কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।অন্যদিকে, চীনের সাধারণ মানুষও স্বর্ণ কিনছেন। দেশটির অর্থনীতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে তারা নিজেদের সঞ্চয় ধরে রাখার নিরাপদ জায়গা হিসেবে সোনাকে দেখছেন।চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না সেপ্টেম্বরে টানা ২৩তম মাসের মতো সোনা কিনেছে। প্রায় তিন বছর পর ওই মাসে সবচেয়ে বেশি সোনা কিনেছে ব্যাংকটি।বিশ্লেষকরা বলছেন...