চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ভারতীয় পক্ষ। পণ্য খালাসের অপেক্ষায় থাকা ভারতীয় ট্রাকচালক ও তাদের সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থানের নির্দেশনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল থেকে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, ভারত থেকে পণ্য নিয়ে বন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় থাকা ট্রাকচালক ও তাদের সহকারীরা রাতে ভারতে ফিরে যান। পরে বাংলাদেশে প্রবেশের সময় তাদের বির...