চিকিৎসক ও কর্মচারীর সংকটে বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ১৯৯টি অনুমোদিত পদের মধ্যে ৭২টি দীর্ঘদিন ধরে শূন্য। এতে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকের ৩৭টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৬ জন। শূন্য ২১টি পদ। তৃতীয় শ্রেণির ১০৪টি পদের মধ্যে কর্মরত ৭০ জন, শূন্য ৩৪টি। চতুর্থ শ্রেণির ২৩টি পদের বিপরীতে কর্মরত মাত্র ছয়জন। শূন্য ১৭টি পদ। সব মিলিয়ে চিকিৎসক ও কর্মচারীর ৭২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য।সোনাতলা উপজেলার জনসংখ্যা প্র...