স্যারকে আদর করে দিলাম মাথায়। ঠান্ডা শীতল একটা মাথায়। বিদায় প্রিয় সৈয়দ মনজুরুল ইসলাম স্যার। স্যার এই স্যার স্যার করা নিয়ে খুব পঁচাতেন আমাকে। আর হাসতে হাসতে বলতেন—— জানো তো, স্যার স্যার ব্যবহার করে আমি একটা গল্প লিখেছি, নাম কাঁঠালকন্যা। —জ্বী স্যার। স্যার স্যার মানে আপনার ছাত্র যে স্যার স্যার বলে সব বুঝিয়ে দেয় সেই গল্প! স্যার ফেটে পড়তেন অট্টহাসিতে। আমাদের আলাপ গল্প কবিতা হয়ে চলে যেত চলচ্চিত্র— নতুন কে ভাল লিখছেন— কেন ভাল লেখা, ভাল লেখা আসলে কী এইসবে। সৈয়দ মনজুরুল ইসলাম স্যারের সাথে আমার পরিচয় দে...