জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সেশন চার্জের নামে বিভিন্ন খাতে অনিয়ম করে বছরে প্রায় ৬৭ লাখ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে।
অনুুসন্ধান করে দেখা যায়, সেশন চার্জের নামে সরকারি পরিপত্র উপেক্ষা করে পরিবহন, আইসিটি, চিকিৎসা, অতিথি শিক্ষক, উন্নয়ন তহবিল, পরিচয়পত্র, ব্যবস্থাপনা, ক্রীড়া ও সংস্কৃতি, রোভার স্কাউট, বিএনসিসি এবং নিরাপত্তা ও কর্মচারী খাতে শিক্ষার্থীদের কাছ থেকে এসব অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা...