সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে একাধিক হত্যা মামলার আসামি সেলিম ওসমানকে ধরতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল বৃহস্পতিবার ফতুল্লায় সেলিম ওসমানের মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামে পোশাক কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় সেলিম ওসমানকে কারখানায় পাওয়া যায়নি।অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, ‘কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান নারায়ণগঞ্জের ফতুল্ল...