যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলেন, নিজ দলের কৃতকর্মের জন্য তাদের অন্তত কয়েকবার ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, ‘ভোঁতা অস্ত্র ব্যবহার করে জামায়াতকে ঘায়েল করা যাবে না।’ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত চার দিনব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি।অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলছিলেন, সংসদে নতুন কিছু মুফতি আবিষ্কার পাওয়া যাচ্ছে। তারা জামায়াতে ইসলামী ইসলাম নয় বলে বিভ্রান্তিকর...