ফিলিপাইনের ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন ড. খলিলুর রহমান।আজ বুধবার (২২ জুলাই) আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা বৈঠক করেন।দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির।উভয় মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা, বিশেষ করে জ্বালানি খাত নিয়ে আলো...