মাছরাঙা
টেলিভিশনের ‘সেরা রাঁধুনি’র
নবম মৌসুমের বিচারক হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তার
পাশাপাশি বিচারকের দায়িত্ব পালন করবেন ইনডাল্জ ফুড অ্যান্ড
বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ
শুভব্রত মৈত্র, লো মেরিডিয়েন ঢাকার
এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে রন্ধনশিল্পীদের খুঁজে
বের করার এ প্রতিযোগিতার
এবারের প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’।