সৌদি আরবের ‘সেভেন ডগস’ সিনেমায় খলনায়িকা জুলিয়া লিওনে চরিত্রে অভিনয় করলেন ইতালিয়ান তারকা মনিকা বেলুচ্চি। সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন মিসরের তারকা করিম আবদেল আজিজ ও আহমেদ এজ, বলিউড তারকা সালমান খান, সঞ্জয় দত্ত, আমেরিকান অভিনেতা মার্টিন লরেন্স এবং ইতালিয়ান তারকা জিয়ানকার্লো এসপোসিতো।
এ চলচ্চিত্রের মাধ্যমে মনিকা এমন একটি চরিত্র ও ঘরানায় কাজ করার সুযোগ পেলেন, যা তার অভিনয়জীবনে তুলনামূলকভাবে নতুন।
‘সেভেন ডগস’-এর মাধ্যমে সৌদি আরবে প্রথমবার কাজের অভিজ্ঞতা হলো ৬১ বছর
বয়সী মনিকার। এর নির্মাণ ও সুয...