নাটোরের গুরুদাসপুরে দরিদ্র প্রবীণদের জন্য গড়ে উঠেছে ব্যতিক্রমী এক সেবাকেন্দ্র। ঘুরে এসে লিখেছেন নাটোর প্রতিনিধি মো. লিটন হোসেন লিমননাটোর
শহর থেকে প্রায় ৪২
কিলোমিটার দূরে গুরুদাসপুরের খুবজীপুর
গ্রাম। নাটোর বাসস্ট্যান্ড থেকে বাসে নয়াবাজার।
এরপর অটোরিকশায় চাচকৈড় বাজার, সেখান থেকে আরও ২০
মিনিটের আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছে
গেলাম খুবজীপুরের প্রবীণ সেবাকেন্দ্রে। ফটক পেরিয়ে সবুজে
ঘেরা চত্বরে চোখে পড়ল একতলা
একটি দালান। ১১ কক্ষের এই
ভবনেই চলছে প্রবীণদের চিকিৎসাসেবা।
ভেতরে ঢুকতেই অভ্যর্থনা জানালেন...