জুলিয়াস সিজার। রোমান সেনাপতি ও রাষ্ট্রনায়ক। ৭৫ খ্রিস্টপূর্বে অপহরণ হন জলদস্যুদের হাতে। অপহরণকারীরা ২০ ট্যালান্ট (৬২০ কেজি রুপা) মুক্তিপণ চাইলে সিজার খুব অপমানিত বোধ করেন! তাদের ঝাড়ি দিয়ে বলেছিলেন, ‘আমার দাম ৫০ ট্যালান্ট (১ হাজার ৫৫০ কেজি রুপা), এত কম চাইবে কেন?’ ৩৮ দিনের ওই বন্দিদশায় কবিতা লিখতেন সিজার।