নেত্রকোনার কলমাকান্দায় বর্ষার পানিতে ভেঙে যাওয়া সড়কের প্রায় ২০০ ফুট অংশ স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করেছেন স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে পূজার ছুটিতে বাড়িতে এসে তাদের এ উদ্যোগে আপাতত দুর্ভোগ কমেছে ১০ থেকে ১২টি গ্রামের বাসিন্দাদের। তবে স্থায়ী সমাধানের জন্য সড়কটি টেকসইভাবে সংস্কার ও পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয়রা জানিয়েছে, কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর পাকা সড়ক থেকে বড়ইউন্দ বাজারে যাওয়ার কাঁচা সড়কটি দীর...