খুলনার দাকোপে ঢাংমারী খালে গোসল করতে নেমে কুমিরের কামড়ে সুবোধ গাইন (৭৫) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম ঢাংমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বৃদ্ধ বর্তমানে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সুবোধ গাইন বাড়ির পাশে পশ্চিম ঢাংমারী খালে গোসল করতে নামেন। এ সময় আচমকা একটি কুমির তার ডান পায়ে কামড়ে ধরে টেনে নেওয়ার চেষ্টা করে। ঘটনাটি ভাটার সময় ঘটায় খালের পানি কম ছিল এবং কুমিরটির আকার...