লাগেজ হাতে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে বাংলাদেশি পর্যটকদের হুল্লোড় বা মেদপার্ক ও হাসপাতালগুলোয় লাইন দেখলে মনে হবে, থাইল্যান্ডের পর্যটনে বড় অংশ দখল করে আছে বাংলাদেশ। অথচ দেশটির পর্যটকের তালিকায় দক্ষিণ এশিয়ার ভারতের নাম উজ্জ্বল থাকলেও এতে বাংলাদেশের নাম নেই। এ তথ্য থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের সরকারি তালিকার।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, থাইল্যান্ডে ভ্রমণে আসা পর্যটকদের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে চীন। সেখান থেকে বছরে গড়ে আসছে ৪০ লাখ পর্যটক। দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়া যেখান থেকে বছর...