মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় অনুপ্রেরণাদাত্রী দুই মহীয়সী নারী— জননী সাহসিকা কবি বেগম সুফিয়া কামাল ও শহীদজননী জাহানারা ইমামের স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এ দুই নারীই আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের লেখনী দিয়ে লড়েছেন; রেখেছেন অসামান্য বুদ্ধিবৃত্তিক অবদান। আজ বিকাল ৫টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ট্রাস্টিবৃন্দের উদ্যোগে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দুই মহীয়সী নারীর জীবন-সংগ্রাম ও অবদান তুলে ধরা হবে। কাব্য, নৃত্য, সংগীত ও জীবনালেখ্য কথনের সমন্বয়ে ‘তাঁদের সং...