বাংলাদেশিরা নাকি সুইস ব্যাংকে ২০২৫ সালে আরো বেশি অর্থ জমা রেখেছেন। এ খবর চাউর হবার পর কিছু দিন ধরে চারিদিকে মুখরোচক আলোচনা। প্রতি বছরই সুইস ব্যাংক তাদের বার্ষিক হিসাবের সারসংক্ষেপ তৈরি করে। আর প্রতিবারই এ নিয়ে বাংলাদেশে কলরব ওঠে। কিন্তু এবার কলরব বেশি। কারণ সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশ-সংশ্লিষ্ট আমানতের পরিমাণ ৪১ শতাংশ বেড়েছে। এখন পরিমাণটা নাকি ৮৩৪ মিলিয়ন সুইস ফ্রাঁ বা বাংলাদেশি টাকায় গুণলে...