দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের কঠোর সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। এসব সহিংসতার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করেছেন তিনি।আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘মনে হচ্ছে, শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন। তবে এই সুইসাইড বোমায় ক্ষতবিক্ষত হবে আওয়ামী লীগ, তিনি নিজে নন। পরিবার ও নিজের স্বার্থ ছাড়া শেখ হাসিনার কাছে কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয় বলে দাবি করেছেন আসিফ নজরুল। বলেছেন, ‘বাং...