বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে ‘ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা’। আসরের প্রথম দিনেই হয়েছে ছয়টি নতুন রেকর্ড। ২০০ মিটার ফ্রি স্টাইলে রেকর্ড গড়ে সোনা জিতেছেন কাজল মিয়া। ১ মিনিট ৫৪.৫৫ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন কাজল। চার দিনের এই প্রতিযোগিতায় ৭৯টি দলের ৪৭০ জন পুরুষ ও ১০২ জন মহিলা সাঁতারু, ১০৮ জন টিম অফিসিয়াল এবং ১২০ জন মিট অফিসিয়ালসহ ৮...