রাজধানীর জিগাতলায় সীমান্ত স্কয়ার শপিং মলে নতুন রূপে যাত্রা শুরু করেছে র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের (সনি-র্যাংগস) শোরুম ‘সনি সেন্টার’। গতকাল বুধবার শোরুমটির উদ্বোধন করেন র্যাংগস ইলেকট্রনিকসের ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক বিনাস হোসেন এবং সনি ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরের বাংলাদেশ শাখার প্রধান যশোয়া কোয়েক। উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে আগামী সাত দিন বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন গ্রাহকরা।