দেশের ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। তাকে ‘সিইও/এমডি অব দ্য ইয়ার (ইলেকট্রনিকস) ২০২৬’ ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়। ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। আসরে ২২টি ক্যাটাগরিতে ২৩ শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। মোহাম্মদ রায়হান বলেছেন, ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা ও সহকর্মীদের নিরবচ্ছিন্ন সেবাই...